এখন থেকে বিয়ে ও তালাক অনলাইনেও নিবন্ধন করা সম্ভব হবে

 

সরকার ‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯’ সংশোধন করেছে। এই সংশোধনের ফলে এখন থেকে বিয়ে ও তালাক নিবন্ধন ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি অনলাইনেও সম্পন্ন করা যাবে।

সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে এই সংশোধনী কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকার ‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯’-এ আরও সংশোধন এনেছে। অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে নির্ধারিত ডিজিটাল পদ্ধতিতে অথবা সরকার নির্ধারিত উপায়ে ফি পরিশোধের সুযোগ রাখা হয়েছে। (অনলাইনে চেক করুন)

প্রজ্ঞাপনে নিকাহ্ ও তালাক নিবন্ধন পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে, এই নিবন্ধন এখন ম্যানুয়ালি অথবা অনলাইন উভয় পদ্ধতিতেই সম্পন্ন করা যাবে। অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ফরম ‘ঘ’-তে যেসব ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন, তারা সরকার নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে কিংবা সরাসরি স্বাক্ষর করবেন। নিরক্ষর ব্যক্তিদের ক্ষেত্রে টিপসই গ্রহণ করা হবে।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিয়ে ও তালাকের অনলাইন নিবন্ধন কার্যক্রম চালুর পথে থাকা আইনি জটিলতা কেটে গেছে। এখন সফটওয়্যার তৈরিসহ প্রয়োজনীয় অন্যান্য কাজ সম্পন্ন করে অনলাইন পদ্ধতি চালু করা হবে।

Post a Comment

0 Comments